গাইবান্ধায় লকডাউনের পঞ্চম দিনে বিধিনিষেধ অমান্য করায় ৬২ মামলায় ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৭ জুলাই) রাত ৯ টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
আজ জেলার প্রত্যেক উপজেলায় ১০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এসময় মন্ত্রিপরিষদ বিভাগের ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করায় ৬২ মামলায় ৪৫ হাজার টাকা জরিমানা করে।
এ অভিযান চলাকালে জনসচেতনতা সৃষ্টি করাসহ জেলা প্রশাসনের পক্ষ হতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন বলেন, কোভিড-১৯ প্রতিরোধে লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। জনস্বার্থে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















