বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় ২৪ ঘন্টায় আক্রান্ত ৮৫, এক নারীর মৃত্যু

গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৮৫ জন আক্রান্ত হয়েছে। একই সঙ্গে জাহেদা বেগম (৮০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪০ জন।

মঙ্গলবার (২৭ জুলাই) রাত সোয়া ৯ টার দিকে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

আজ নতুন আক্রান্তদের মধ্যে সদরে ২৮, গোবিন্দগঞ্জে ১৯, সাদুল্লাপুরে ৫, সুন্দরগঞ্জে ৯, পলাশবাড়িতে ১২, ফুলছড়ি ২ ও সাঘাটা উপজেলায় ১০ জন রয়েছে।

এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৬০৬ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ২ হাজার ৫৮৬ জন ও মৃত্যুবরণ করেছে ৩৪ জন। বর্তমানে আইসোলেশনে ৯৮৬  জন রোগি চিকিৎসাধীন রয়েছে।

গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (সিএস) ডা. মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন,  আজ মঙ্গলবার ৪০২ জনের রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে শনাক্ত হয়েছেন ৮৫ জন। মৃত্যু জাহেদা বেগম সদর উপজেলার খোলাহাটি এলাকার বাসিন্দা বলে জানান তিনি।

জনপ্রিয়

গাইবান্ধায় ২৪ ঘন্টায় আক্রান্ত ৮৫, এক নারীর মৃত্যু

প্রকাশের সময়: ০৯:৫২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১