বৈশ্বিক মহামারী করোনা দূর্যোগে সাদুল্লাপুর উপজেলায় জাতীয় পার্টির নেতা কর্মীদের পাশে মানবিক আর্থিক সহায়তা নিয়ে দাঁড়ালেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মো. আতাউর রহমান আতা।
মঙ্গলবার সন্ধ্যায় তিনি উপজেলার ১১ ইউনিয়নের অবহেলিত বঞ্চিত জাতীয় পার্টির নেতাদের হাতে নগদ অর্থ ও মাস্ক তুলে দেন।
এ উপলক্ষে সাদুল্লাপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল ইসলাম বি,এস,সির সভাপতিত্বে তার নিজ বাড়ির উঠানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রনজুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা। তিনি বলেন,জাতীয় পার্টি বর্তমান সংসদে বিরোধী দলের ভুমিকা পালন করছে। কিন্তু বিরোধী দলের ভুমিকা পালন করলেও করোনা সঙ্কট মোকাবেলা সহ দেশ ও জাতির কল্যাণে জাতীয় পার্টি সরকার কে সার্বিক
সহযোগিতা করে আসছে।
চেয়ারম্যান আতা বলেন,নানাবিধ কারণে জাতীয় পার্টির সাংগাঠনিক কার্যক্রম আজ অনেকটা ঝিমিয়ে পড়ছে। তাই দলের সাংগাঠনিক কার্যক্রম কে অধিকতর শক্তিশালী ও গতিশীল করতে তৃণমূল পর্যায়ের সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সক্রিয় ভুমিকা পালন করতে হবে।
আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা আর বলিষ্ট ভুমিকায় ঝিমিয়ে পড়া এ সংগঠনটির কাঠামো মজবুত করা সম্ভব। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক শাহজাহান খান আবু ও জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি রেজাউন- নবী রাজু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বনগ্রাম ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলাম, নুরুন্নবী আকন্দ ও শহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শহিদুল ইসলাম শাহীন, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, নলডাঙ্গা (সাদুল্লাপুর) 



















