বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাসের ১৬ পদাতিক ব্রিগেড’র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের বরাদ্দকৃত রেশন হতে কর্মহীন, দিনমজুর, গরীব, এতিম, প্রতিবন্ধী, পঙ্গু, দুঃস্থ ও অসহায়, হতদরিদ্রদের মাঝে মানবিক সহায়তা হিসেবে সারাদেশে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে। এ ছাড়াও নিজস্ব তহবিল হতে মাস্ক ও ঔষধ বিতরণ চলমান আছে। সেনাবাহিনী দেশের যে কোন দূর্যোগে জনগনের পাশে সর্বদাই নিয়োজিত থাকে। এ কার্যক্রম চলমান থাকবে। বিশ্বব্যাপী মহামারি কোভিড-১৯ প্রতিরোধে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনী সারাদেশে দিনরাত নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে।
বুধবার বেলা ১২টায় চিরিরবন্দর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অন্ধ, এতিম, প্রতিবন্ধী, বধির, অসহায়, বয়োবৃদ্ধ, দুস্থ্য ও হতদরিদ্র নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম কামরুল হাসান, এনডিসি, এইচডিএমসি, পিএসসি ও জিওসির তত্ত¡াবধানে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নির্দেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় ৩৬ বীর (রিয়ার) অধিনায়ক ও দিনাজপুর জেলা সমন্বয়কারি অফিসার মেজর আব্দুল্লাহ-আল-ইমরান, ৩৬ বীর (রিয়ার) টহল অধিনায়ক লেফটেনেন্ট ইমন ইসলাম, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, সহ সভাপতি আফছার আলী খান, যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম প্রমূখ উপস্থিত ছিলেন। ২৫০ জন ব্যক্তিকে চাল, ডাল, তেল, চিনি, লবণ, সুজি, সাবান, খাবার স্যালাইনসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি প্রদান করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















