বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় ৬৭ মামলায় ৪৩ হাজার টাকা জরিমানা

গাইবান্ধায় লকডাউনের ৬ষ্ট দিনে বিধিনিষেধ অমান্য করায় ৬৭ মামলায় ৪৩ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

আজ জেলার প্রত্যেক উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এসময় মন্ত্রিপরিষদ বিভাগের ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করায় ৬৭ মামলায় ৪৩ হাজার ৮০০ টাকা জরিমানা করে।

এ অভিযান চলাকালে জনসচেতনতা সৃষ্টি করাসহ জেলা প্রশাসনের পক্ষ হতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন বলেন, কোভিড-১৯ প্রতিরোধে লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। জনস্বার্থে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জনপ্রিয়

গাইবান্ধায় ৬৭ মামলায় ৪৩ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময়: ০৯:১৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১