দিনাজপুরের চিরিরবন্দরে দুই সন্তানের জননী (২২) কে দলবেঁধে ধর্ষণের ঘটনায় গোলাম রব্বানী নামে একজনকে আটক করেছে পুলিশ । এ ঘটনাটি শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর নশরতপুর গ্রামের মরহুম মমিন ডাক্তার পাড়ায় ঘটেছে। কয়েকদিন পর ওই গৃহবধূর স্বামী রাশেদুল ইসলাম ঘটনা জানতে পেরে বুধবার বিকেলে উত্তর নশরতপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে মিন্টু ইসলাম (২৬) ও মৃত সফিকুল ইসলামের ছেলে গোলাম রব্বানীর (১৯) এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। ওইদিনই থানার এসআই শাহ আলমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ধর্ষণের অভিযোগে গোলাম রব্বানীকে আটক করে।
অভিযোগে জানা গেছে, গত ২৩ জুলাই শুক্রবার দুপুরের দিকে রাশেদুল ইসলামের সহজ সরল স্ত্রী দুই সন্তানের জননী (২২) তার সন্তানের জন্য ওই এলাকার একরামুলের দোকানে খাবার কিনে নিজ বাড়িতে ফিরছিল। বাড়ি ফেরার পথে ওই ২ জন সুকৌশলে ভিকটিমকে গোলাম রব্বানীর বাড়িতে ডেকে নেয় এবং ঘরের মধ্যে নিয়ে গিয়ে ভিকটিমকে বিবস্ত্র করে তার পড়নের কাপড় দিয়ে হাত-পা মূখ বেঁধে উভয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় মিন্টু তা ফোনে ভিডিও করে রাখে এবং তা প্রকাশ না করার জন্য হুমকী প্রদান করে। এঘটনা প্রকাশ করলে তাকে প্রাণনাশেরও হুমকী প্রদান করে ধষর্করা। এক পর্যায়ে মিন্টু ওই ভিডিও প্রকাশ করার ভয় দেখিয়ে গোলাম রব্বানীর নিকট টাকা দাবী করলে ঘটনাটি ফাঁস হয়ে যায়। এঘটনায় ভিকটিমের স্বামী রাশেদুল ইসলাম বাদী হয়ে গত ২৮ জুলাই থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রæত অভিযান চালিয়ে রাণীরবন্দর এলাকা থেকে গোলাম রব্বানীকে ওইদিন বিকেল আনুমানিক ৬টার দিকে আটক করে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো২৪.নেট-কে বলেন, এ ঘটনায় থানায় নারী শিশু নির্যাতন আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং ৩১, তাং ২৮/০৭/২১। ওই গৃহবধূর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। অপর অপরাধীকে গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















