ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গত কয়েকদিনে একাধিক ডাকাতির ঘটনায় পুলিশের সাঁড়াশি অভিযানে আন্তজেলার ডাকাত সর্দার হাবিব মুন্সি(৪৫)সহ আট ডাকাত ও লুন্ঠিত স্বর্ণ অলঙ্কার ক্রয় করার দায়ে দুই স্বণকারকে গ্রেপ্তার করেন।
লুন্ঠিত মালামাল উদ্ধার সহ ডাকাতির কাজে ব্যবহৃত বহু দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করেন। ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. জামাল পাশা শনিবার দুপুরে ভাঙ্গা থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
প্রেস ব্রিফিং সূত্রে জানাযায়, ডাকাতির ঘটনায় ভাঙ্গা থানায় দুইটি মামলা হয় মামলা নং-১৬ ও ১৮। তার একটি মামলায় বড় হামিরদী গ্রামের চুন্নু মাতুব্বরকে(৩৫)আসামী করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। চুন্নু ডাকাত আদালতে ১৬৪ ধারার জবান বন্দিতে ডাকাতির কথা স্বীকার করে এবং ডাকাতি কালে সঙ্গে থাকা অন্য ডাকাতের নাম ঠিকানা প্রকাশ করে। সেই সূত্র ধরে এস আই আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল চৌকস পুলিশ অফিসার প্রায় সপ্তাহ খানেক ধরে সাঁড়াশি অভিযানে মাঠে নামেন। ডাকাতদের দেশের বিভিন্ন জেলা থেকে একে একে দশ জন ডাকাত কে গ্রেপ্তার করতে সক্ষম হন পুলিশ।
ডাকাতরা হচ্ছে- ঢাকার রুপনগর থেকে ইসলাম মোল্লা(৫২)কে গ্রেপ্তার করে, তার বাড়ী গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ধানজাইল গ্রামে, ডাকাত সর্দার হাবিব(৪৫)কে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করে, তার বাড়ী ফরিদপুরের ভাঙ্গার ব্রাহ্মণকান্দা গ্রামে,স্বর্ণ ক্রয়য়ের জন্য বদিউল আলম(৫০)কে ও পলাশ কর(২৮)কে দাগনভুঁইয়া ফেনি ও মুরাদনগর কুমিল্লা থেকে স্বর্ণ সহ গ্রেপ্তার করেন , তাদেও বাড়ী ওই এলাকায়. মুসা বেপারী(৪৫) তার বাড়ী ভাঙ্গা উপজেলার ব্রাহ্মণকান্দা গ্রামে তাকে তার বাড়ী থেকে গ্রেপ্তার করে, মুনসুরাবাদ এলাকা থেকে বেলায়েত শেখ(৩৫)কে গ্রেপ্তার করে তার বাড়ী গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পদ্মবিল গ্রামে,ফরিদ খাঁ (৪৭) বাড়ী গোপালগঞ্জ সদর, ওবাইদুর মাতুব্বর(২৬) বাড়ী ফরিদপুরের সালথার ভল্লব্দী গ্রামে,সুজন সর্দার (৩৯) বাড়ী উপজেলার বাররা গ্রামে ও শহিদুল শেখ(৩৩) বাড়ী গোপালগঞ্জ মুকসুদপুরের চরবাহাড়া গ্রামে এই ডাকাতদের যার যার এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এ ঘটনায় ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ লুৎফর রহমান বলেন, আমি এই থানায় নতুন এসেছি। পর পর তিনটি ডাকাতির ঘটনা ঘটলে এ এলাকা ডাকাত মুক্ত করতে আমরা সাঁড়াশি অভিযান পরিচালনা করতে থাকি। ইতিমধ্যে ডাকাত সর্দার হাবিব সহ আন্তঃজেলার ডাকাত গ্রুপের আট জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গত কয়েকদিনে আরো ডাকাতকে গ্রেপ্তার করেছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, ফরিদপুর 









