শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভোলাহাটে উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন এমপি

ভোলাহাটে এমপি মোঃ আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ২২ ফের্রুয়ারি মঙ্গলবার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ মাটির রাস্তা টেকসই করণে হেয়ারিং বন্ড প্রকল্পের ১ হাজার মিটার রাস্তায় এইচবিবি করণ (ভোলাহাট ইউপি) রাস্তার উদ্বোধন করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়ণে ২০২১-২০২২ অর্থ বছরে ২ নং ওয়ার্ডের আলালপুর যাত্রী ছাউনির এলজিইডির সংযোগ পাকা রাস্তা ডিডিএম ব্রীজ হয়ে দক্ষিণে নজরুল মেম্বারের বরই বাগান পর্যন্ত ১ হাজার মিটার রাস্তা এইচবিবি করণ কাজের উদ্বোধন করেন। রাস্তায় প্রক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫৬ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা কার্যাদেশ মূল্য ৫৩ লাখ ৬৩ হাজার ২২৫ টাকা। কাজ শেষ হবে এপ্রিল মাসের ৮ তারিখ।

পরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার পাঁচটিকরী আলিম মাদ্রসার ৪-তলা ভিত বিশিষ্ট ১ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে শেখ রাশেল ডিজিটাল ল্যাব পরিদর্শন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, বিএনপি উপজেলা শাখার সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোঃ মাহাতাব উদ্দিনসহ অন্যরা। এরপর জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন।

জনপ্রিয়

ভোলাহাটে উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন এমপি

প্রকাশের সময়: ০৫:৫৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২