গাইবান্ধার সুন্দরগঞ্জে বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে সুন্দরগঞ্জ পৌর ভবন চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।
এ সময় উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ পৌরসভার উপসহকারী প্রকৌশলী মোঃ, সহিদুল হক সরকার, বাজার পরিদর্শক মো. মোখলেসুর রহমান, কজারভেন্সি ইন্সপেক্টর মো. মাহমুদ রেজা রাজু,, হিসাব সহকারী (ভার) মো. আবু তালেব রাঙ্গা ও সরকারি কর নিধারক মো. আফছার আলীসহ আরও অনেকে।
পৌর উপসহকারী প্রকৌশলী মো. সহিদুল হক সরকার জানান, “সরকারি কোনো বরাদ্দ বা ভ্যাকসিন পাইনি। পৌরসভার অর্থায়নে এ কার্যক্রম শুরু করা হলো। পুরো পৌরসভা ঘুরে ঘুরে বেওয়ারিশ ও মালিকানা কুকুরগুলোকে জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন প্রদান করা হবে।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি জানান, পৌরসভায় উদ্বোধন করা হলো। আগামী কাল থেকেই বাকি ১৫ ইউনিয়নে এ কার্যক্রম শুরু করা হবে ইন্শ আল্লাহ।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















