শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে ধান মাড়াই মেশিনের সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল কৃষকের

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বৈদ্যুতিক চালিত ধান মাড়াই মেশিনে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জাফর আলী (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (১০ মে) সকালের দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাফর আলী পাইকা গ্রামের হায়দার আলীর ছেলে।

স্বজনরা জানায়, জাফর আলী কৃষি কাজের পাশাপাশি স্থানীয় ঢোলভাঙ্গা বাজারে কাপড় দোকান দিয়ে জীবিকা নির্বাহ করতেন। এরই একপর্যায়ে রোববার সকালের দিকে তার ক্ষেতের বোরো ধান বাড়িতে মাড়াই করা জন্য মেশিনে বৈদ্যুতিক সংযোগ দিচ্ছিলেন। এসময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে জাফর আলী মারা যান।

এ ঘটনার সত্যতা স্বীকার করে খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য আতোয়ার রহমান বলেন, ধান মাড়াই মেশিন চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জাফর আলীর মৃত্যু হয়েছে। এ ধরণের ঘটনা খুবই বেদনাদায়ক।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম হাবিব বলেন, ওই স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়ে একটি ম্যাসেজ পেয়েছি। ঘটনাটি দেখা হচ্ছে।

জনপ্রিয়

সাদুল্লাপুরে ধান মাড়াই মেশিনের সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল কৃষকের

প্রকাশের সময়: ০৬:১৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬