স্থাপনা তালিকাভূক্তি ও ভূমির ন্যায্য মূল্যর দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভূমি মালিক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, ভূমি অধিগ্রহণের সকল মালিকরা, এসময় মানববন্ধনে ভূমি মালিকরা বলেন, হাটিকুমরুল গোলচত্বরের চার পাশে আমাদের জমি, ঘরবাড়ি, দোকানপাট সহ অন্যান্য স্থাপনা অধিগ্রহণ করা হলেও আমাদের জমি ঘরবাড়ির সঠিক ভাবে তুলিকাভুক্ত করা হয়নি, সঠিক ভাবে যাচাই বাছাইয়ের মাধ্যমে ঘরবাড়ি ও স্থাপনার ক্ষতিপূরণে দাবি জানান তারা। মানববন্ধন শেষে ভূমি মালিকরা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।
সেলিম রেজা, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সিরাজগঞ্জ 



















