গাইবান্ধার সাদল্লাপুর উপজেলার এনায়েতপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে পরিদর্শন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ কমাণ্ডার ও পরিচালক মো. আব্দুস সামাদ পিভিএমএস।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ওই ক্লাব পরিদর্শন ও মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন, জেলা কমাড্যান্ট মো. রেজাউল ইসলাম, সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোছা. ফজিলা খাতুন, উপজেলা প্রশিক্ষক মো. নুরন্নবী মণ্ডল, প্রশিক্ষিকা মোছা. আনজুয়ারা বেগম ও ক্লাবের সভাপতি ও সেক্রেটার প্রমুখ।
এসময় ক্লাবটির উন্নয়ন কল্পে সার্বিক কার্যক্রম বেগমবান করতে সদস্যদের প্রতি নির্দেশনা দেন মো. আব্দুস সামাদ পিভিএমএস।

স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















