শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রামপুরে ছিনতাইকারী গ্রেফতার

দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ছিনতাই মামলায় ইব্রাহিম মিয়া (২৬) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য যে গত ২ জানুয়ারি সাংবাািদক রায়হান কবির চপলের একটি মোবাইল ছিনতাই করে পালানোর সময় জনতার হাতে ধরা পড়লে পুলিশ শাওনকে আটক করেন।

এ বিষয়ে ১৩ ইং জানুয়ারি বিরামপুর থানায় মোবাইল ছিনতাই মামলা করেন রায়হান কবির চপল। এই মামলার আসামিরা হলেন পীরগঞ্জ উপজেলার ইসমাইলপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে শাওন মিঞা ও রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী এলাকার আনারুল ইসলামের ছেলে ইব্রাহিম মন্ডল।

বৃহস্পতিবার সিনিয়র সহকারি পুলিশ সুপার, বিরামপুর সার্কেল একেএম ওহিদুন্নবী ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ও নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এস আই নিহার রঞ্জ সরকার ও হরিদাস বর্মন এই বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় মোবাইল ফোন, সোনার চেইন ও ভ্যানিটি ব্যাগসহ টাকা ছিনতাই মামলার আসামি ইব্রাহিম মিয়াকে তার নিজ এলাকা রংপুরের শঠিবাড়ী থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকায় গ্রেপ্তার করেন পুলিশ।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান,একই মামলার আসামি শাওনকে ইতিপূর্বে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আজ ইব্রাহিমকে তার গ্রাম থেকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।

জনপ্রিয়

রামপুরে ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশের সময়: ০৬:৪৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২