সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় সমাজসেবা দিবসে সুবিধাভোগিদের সেবা প্রদান

গাইবান্ধায় জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। দিবসে  সুবিধাভোগিদের মাঝে প্রতিবন্ধি ভাতা ও সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করা হয়।
শনিবার (২ জানুয়ারী) জেলা প্রশাসন ও সমাজ সেবার উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ গড়ে তুলতে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে সরকারের সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আবদুল মতিন।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: এমদাদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোছা: জেবুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার মো; আবুল খায়ের, সহকারী পরিচালক মো: কামরুল হাসান সরকার, এসকেএস ফাউন্ডেশনের মিডিয়া অফিসার মো: আশরাফুল আলম প্রমূখ।
জেলা প্রশাসক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতার পরপরই যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনের কাজ শুরু হয়। তিনি দুস্থ ও অসহায় মানুষের উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা জোরদার করণকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন কল্যাণধর্মী কর্মসূচি গ্রহণ করেন।

প্রকাশের সময়: ০৩:৪৮:০০ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১