শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কোনাবাড়ী ও শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৮

গাজীপুরের কোনাবাড়ী ও শ্রীপুরের মাওনায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে নেয়া হয়েছে।

শনিবার (২ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুষ্টিয়ার ভেড়ামারা থানার বেতাবাড়িয়া এলাকার বেলাল উদ্দিনের মেয়ে বকুল খাতুন এবং বগুড়া সদরের গজিয়াবাড়ি এলাকার হাবিবুর রহমানের মেয়ে করুনা খাতুন।

জিএমপি কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক জাগো২৪.নেট-কে বলেন, ওইসময় জয়দেবপুর থেকে চন্দ্রাগামী তাকওয়া পরিবহনের দ্রুত গতির একটি মিনিবাস মহাসড়ক অতিক্রম করার সময় বুকল খাতুন ও করুনা খাতুনকে চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথেই তাদের মৃত্যু হয়।

নিহতরা বাইমাইল ফাইজা ইন্ড্রাস্ট্রি লিমিটেড কারখানার শ্রমিক। দুপুরে খাবার বিরতির সময় তারা বাসায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন বলে জানান ওসি।

অন্যদিকে, সকালে গাজীপুরের শ্রীপুরে ট্রাক-যাত্রীবাহী লেগুনা সংর্ঘষে নারী ও শিশুসহ আটজন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে।

মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এআরএম আল মামুন জাগো২৪.নেট-কে  জানান, বেলা এগারোটার দিকে গাজীপুরের শ্রীপুরে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের মাওনা হাইওয়ে থানার সামনে ট্রাক ও যাত্রীবাহী একটি লেগুনার সংঘর্ষে মৌসুমী (২৮) তার দুই ছেলে রিমন (৯) ও হোসাইন (৬) গুরুতর আহত হন। এছাড়া রজনী (৮) নামে আরো এক শিশুসহ আরো চারজন আহত হয়েছেন।

খানসামায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

কোনাবাড়ী ও শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৮

প্রকাশের সময়: ০৭:৩৩:২৩ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১