সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে শিশু ধর্ষণ, ধর্ষক আটক

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের একটি গ্রামে দশ বছর বয়ছি এক শিশু একাধিক দিন ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষক মিজানুর রহমানকে (২২) আটক করেছে পুলিশ।

রোববার (৩ জানুয়ারি) সকালে শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্যগাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে ধর্ষক মিজানুর রহমানকে শনিবার (২ জানুয়ারি) রাতে আটক করা হয়। মিজানুর রহমান ওই ইউনিয়নেরই শ্রীরামপুর গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে।

শিশুর স্বজনরা জানায়, অটোবাইক চালক পিতার সন্তান ওই শিশুকে বাড়ীতে একা পেয়ে বিভিন্ন ভাবে ফুসলিয়ে ভুল বুঝিয়ে তাদের ঘরে একাধিক দিন ধর্ষণ করেছে মিজানুর রহমান। এভাবে সর্বশেষ গত ১৭ ডিসেম্বর আবারো ওই শিশুকে ধর্ষণ করে মিজানুর রহমান। এক পর্যায়ে শিশুটি তার পরিবারকে বিষয়টি জানালে স্থানীয় ভাবে আপোস-রফার চেষ্টা করা হয়। কিন্তু সেটি ব্যর্থ হলে শনিবার সন্ধ্যায় সাদুল্লাপুর থানায় লিখিত অভিযোগ করে শিশুটির বাবা।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জাগো২৪.নেট-কে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই শিশুটিকে ধর্ষণের আলামত মিলেছে। এনিয়ে শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সেই মামলায় রাতেই আটক করা হয়েছে ধর্ষক মিজানুর রহমানকে। পরে রোববার সকালে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

সাদুল্লাপুরে শিশু ধর্ষণ, ধর্ষক আটক

প্রকাশের সময়: ১২:২৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১