মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আলুর কেজি ২৫ টাকা

এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে আলুর দাম কমেছে কেজিতে ১৫ থেকে ২০ টাকা। প্রকার ভেদে যে আলুর কেজি ছিলো ৪০ থেকে ৪৫ টাকা, তা এখন বর্তমান বাজারে বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি দরে। আলুর ফলন ভাল এবং বাজারে বেশি আমদানি হওয়ায় আলুর দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছে আলু ব্যবসায়ীরা।

সোমবার (৪ জানুয়ারি) দুপুরে হিলির সবজি বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ আগে আলুর কেজি ছিলো ৪০ থেকে ৪৫ টাকা। এখন দাম কমে তা বিক্রি হচ্ছে ২৫ টাকা দরে। ২২ থেকে সাড়ে টাকা দরে পাইকারী কিনে তা খুচরা ব্যবসায়ীরা বিক্রি করছে ২৫ টাকা দরে।

হিলি বাজারের সবজি ব্যবসায়ী আব্দুল লতিফ মিয়া জাগো২৪.নেট-কে বলেন, ৬ থেকে ৭ দিন আগে আমরা ৪০ থেকে ৪৫ টাকা দরে আলু খুচরা বিক্রি করেছি। আজ ২২ থেকে সাড়ে ২২ টাকা পাইকারী কিনে ২৫ টাকা দরে খুচরা বিক্রি করছি।

সবজি কিনতে আসা আজাহার আলী বলেন, বর্তমান সব ধরনের সবজির দাম অনেকটা কম। ক’দিন আগে আলু যে দামে কিনেছিলম আজ তা ২০ টাকা কম দামে কিনলাম।

আলু চাষী জলিল উদ্দিন জাগো২৪.নেট-কে বলেন, এবার আমি তিন বিঘা জমিতে আলুর চাষ করেছি। প্রথমে আলু তুলে, আলুর বাজার ভাল পাইছি। ৫৫ থেকে ৬০ টাকা দরেও তা বিক্রি করেছি। এবছর টানা বর্ষার কারণে আগড় আলু চাষ করতে পারিনি। নমলা আলু চাষ হয়েছে, ফলনও ভাল হয়েছে। আশা করছি আগড় আলুর ক্ষতি পুরন হবে।

জনপ্রিয়

আলুর কেজি ২৫ টাকা

প্রকাশের সময়: ০৫:২৫:১৭ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১