পঞ্চগড়ে মুঘল স্থাপত্যের শাহি মসজি
পঞ্চগড়ে মুঘল স্থাপত্যের শাহি মসজিদ
মির্জাপুর শাহি মসজিদ মুঘল আমলে স্থাপিত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। পঞ্চগড় জেলা শহর থেকে ১৮ কিলোমিটার দূরে আটোয়ারী উপজেলার মির্জাপুর গ্রামে এটি অবস্থিত। ঐতিহ্যবাহী এই মসজিদ দেশের সর্ব–উত্তরের জেলা পঞ্চগড়ের অন্যতম একটি পর্যটনকেন্দ্র। এটি দেখতে প্রতিদিনই দর্শনার্থীদের সমাগম ঘটে। ঐতিহাসিকদের মতে, ঐতিহ্যবাহী এই মসজিদের বয়স সাড়ে তিন শ বছরেরও বেশি।
দৃষ্টিনন্দন কারুকার্যখচিত মার্বেল পাথরের শৈল্পিক স্থাপনাটির নির্মাণ প্রসঙ্গে রয়েছে ভিন্ন মত। বর্তমানে এই মসজিদের তত্ত্বাবধায়ক হলো বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর।
মির্জাপুর শাহি মসজিদটি ১৬৫৬ সালে নির্মাণ করা হয়েছে। তবে মসজিদটি কে নির্মাণ করেছেন, এটি নিয়ে ঐতিহাসিক মতপার্থক্য রয়েছে।
করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, 









