সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘মানুষের আস্থা অর্জনে আমাদের কাজ করতে হবে’

পুলিশ সদস্যেদের উদ্দেশ্য গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন বলেছেন, জনগণের পুলিশ। তাই জনস্বার্থে কাজ করতে হবে। মানুষের আস্থা অর্জনে আমাদের কাজ করা আবশ্যক। সেই সাথে নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রেখে শৃংখলা মেনে কাজ করতে হবে।

বুধবার (১৪ ফেব্রুয়ারী) পলাশবাড়ী থানার বার্ষিক পরিদর্শনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

কামাল হোসেন বলেন, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউজ ডে-র মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের মাঝে পুলিশি সেবা পৌঁছে দিতে হবে। তাই বিট পুলিশিং কার্যক্রমকে আরো শক্তিশালী জরুরি।

এ সময় তিনি থানায় কর্মরত অফিসার-ফোর্সদের সঙ্গে মতবিনিময়, তাদের সুবিধা অসুবিধার কথা শুনেন এবং আইন-শৃঙ্খলা রক্ষার্থে তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন ৷

এর আগে পলাশবাড়ী থানায় পৌঁছলে এসপি কামাল হোসেনকে থানা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। পরে তিনি সালামী গ্রহণ ও সালামী প্যারেড পরিদর্শন করেন এবং থানার গুরুত্বপূর্ন রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনিন্দন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা ও হাজত খানা, সরকারী অস্ত্র, গুলি সরেজমিনে পরিদর্শন করেন ৷

পরে পুলিশ সুপার কামাল হোসেন পলাশবাড়ী থানা চত্তরে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার, সি- সার্কেল উদয় কুমার সাহা, পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) লাইছুর রহমানসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

প্রকাশের সময়: ১০:২৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪