পাবনার ফরিদপুরে পানিতে ডুবে আপন চাচাত ভাই-বোন জোবায়ের হোসেন (৭) এবং তিন্নি খাতুন (৯) মারা গেছে। জোবায়ের হোসেন উপজেলার উত্তর থানাপাড়া
গ্রামের আলমগীর হোসেনের ছেলে এবং তিন্নি খাতুন একই গ্রামের আলমগীর হোসেনের চাচাত ভাই আবু শামার মেয়ে।
তিন্নি খাতুনের পিতা আবু শামা জানান,তিন্নি ও জোবায়ের শুক্রবার (২৭ জুন) বেলা ১টার দিকে বাড়ির পাশের বড়াল নদের বক্কারের ঘাটে গোসল করতে গিয়ে গভীর পানিতে ডুবে যায়।
অনেক খোঁজাখুঁজি করে বেলা ২টার সময় ঘটনাস্থল থেকে প্রায় ২’শ গজ দুর থেকে দু’জনের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসনাত জামান বিষয়টি নিশ্চিত করে জানান,ঘটনাটি হৃদয়বিদারক। অভিভাবকরা লাশ দাফনে রব্যবস্থা করছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পাবনা 

















