এমপি নির্বাচিত হলে সেবক হয়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেছেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে স্বতন্ত্রের ব্যানারে জাতীয় পার্টির এমপি প্রার্থী ইন্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার।
তিনি বলেন, আপনারা আমাকে ভোট দিলে আমি হব আপনাদের সেবক। আর সেবকের দায়িত্ব হলো জনগণের কাছে জবাবদিহি করা।
বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের নুরুল হকের বাড়ির উঠানে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার আরও বলেন, আপনারাই এই সুন্দরগঞ্জের প্রকৃত মালিক, তাই আপনাদের সামনে সব হিসাব-নিকাশ তুলে ধরতে হবে। আপনাদের সুখ-দুঃখের কথা আমি শুনবো, আমার সুখ-দুঃখের কথা আপনারা শুনবেন না। কিভাবে উন্নয়ন করা যায় তা আলোচনা করবো। সর্বোপরি সুন্দরগঞ্জের উন্নয়নের হিসাব নিকাশ অনলাইনে, ফেসবুকে, ইউটিউবে প্রকাশ করা হবে যাতে কোনো অস্বচ্ছ না থাকে, স্বচ্ছতা থাকতে হবে। আমি সেবক, আপনাদের সেই হিসাব দিতে বাধ্য থাকবো ইনশাআল্লাহ।
স্থানীয়দের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মো. নুরুল হক।
বক্তব্য দেন জাপা নেতা মো. শফিকুল ইসলাম বাদশা, রুজেস মন্ডল, মো. ফজলুল হক ও প্রার্থীর প্রেস সচিব মোঃ হাসানুজ্জামান হাসানসহ আরও অনেকে।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















