শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাঘাটায় গরুর গুঁতোয় প্রাণ গেল কৃষকের

গাইবান্ধার সাঘাটা উপজেলায় নিজের পালিত গরুর গুঁতোয় নবির হোসেন বেপারি (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) উপজেলার চিনিরপটল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্বজনরা জানায়, আজ কৃষক নবির হোসেন তার নিজের গরুটি বাড়ির পাশের একটি জমিতে ঘাস খাওয়াতে নিয়ে যান। এ সময় গরুটি হঠাৎ করেই তাকে লক্ষ্য করে সজোরে গুঁতো দিয়ে মাটিতে ফেলে দেয়। গরুর শিংয়ের আঘাতে তার মুখ ও মাথা ফেটে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপ বলেন, গরুর আঘাতে কৃষকের আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয়

লালমনিরহাটে জেলা বৃক্ষমেলার উদ্বোধন

সাঘাটায় গরুর গুঁতোয় প্রাণ গেল কৃষকের

প্রকাশের সময়: ০৩:৪৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬