গাইবান্ধার সুন্দরগঞ্জে ২০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ২০গ্রাম শুকনা গাজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
তারা হলেন, উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের সীচা গ্রামের মো. আবদুল লতিফ মিয়ার ছেলে মোঃ মঞ্জু মিয়া (৩৮) এবং একই ইউনিয়নের উত্তর দুলাল গ্রামের মে. মোকলেছুর রহমানের মো. বাদল মিয়া (২২)।
মঙ্গলবার দুপুর ২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা।
তিনি বলেন, “এর আগের রাতে ওই ইউনিয়নের পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে তাদের দু’জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম শুকন গাঁজা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ইনচার্জ আরও বলেন, “দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার তথ্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও শুকনো গাঁজা বিক্রি করার জন্যই তারা মজুদ করে রেখেছিলেন। মাদক নির্মুলে এ ধরনের অভিযান অব্যাহত আছে এবং থাকবে বলেও জানান তিনি”
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















