সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ট্রলিচাপায় শিশু নিহত

সিলেট ব্যুরো : সুনামগঞ্জের জামালগঞ্জে ট্রলির চাপায় চার বছরের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে পশ্চিম কামলাবাজার গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে ঘাতক ট্রলির চালককে আটক করতে পারেনি পুলিশ।
নিহতের নাম মো. জিসান মিয়া। সে উপজেলার উত্তর ইউনিয়নের পূর্ব কালিপুর গ্রামের সাফায়াত হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শিশুটি পরিবারের লোকজনের সঙ্গে তার নানাবাড়ি পশ্চিম কামলাবাজার গ্রামের জমিতে মিষ্টি আলু তুলতে গিয়েছিল। আলু তুলে বাড়ি ফেরার পথে তার হাত থেকে একটি আলু রাস্তায় পড়ে যায়। পড়ে যাওয়া আলু তুলতে গেলে একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে। তবে ঘটনার পরপরই ট্রলি চালক পালিয়ে যায়।
জামালগঞ্জ থানার ওসি মো. সাইফুল আলম বলেন, ‘হাত থেকে পড়ে যাওয়া আলু তুলতে গিয়ে ট্রলিচাপায় শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়েছে। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি

সুনামগঞ্জে ট্রলিচাপায় শিশু নিহত

প্রকাশের সময়: ০৫:৪১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১