বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে উন্নত পাট চাষে ১০০ কৃষক পেলেন প্রশিক্ষণ

কৃষিভান্ডার উপজেলা হিসেবে পরিচিত গাইবান্ধার সাদুল্লাপুর। এ উপজলার কৃষকরা অন্যান্য ফসলের পাশাপাশি আবাদ করে চলছেন পাট। অত্যাধুনিকভাবে এ পাট চাষাবাদে ১০০ জন কৃষক পেলেন প্রশিক্ষণ।

সোমবার (৩১ মে) দিনব্যাপী সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় শ্রেণি কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উন্নতি প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আয়োজনে এ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নবীনেওয়াজ, রংপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক সোলায়মান আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক রেজাউল করিম, গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম , উপজেলা কৃষি অফিসার খাজানুর রহমান ও সাদুল্লাপুর উপজেলা পাট অধিদপ্তরের উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মিথুন কুমার সরকার প্রমুখ।

এ সময় প্রশিক্ষণার্থীদের উচ্চ ফলনশীল, উন্নত প্রযুক্তির মাধ্যমে রবি-১ তোষাপাট চাষ পদ্ধতি, বীজ সংগ্রহ-বপন, সার-বালাইনাশক প্রয়োগ, পাট কর্তন-পচনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রকাশের সময়: ০৯:০১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১