বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে ৫০ ফেনসিডিলসহ ২ নারী আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৫০ ফেনসিডিলসহ দুই নারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ জুন) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের  গোবিন্দগঞ্জের ফাঁসিতলা নামকস্থানে শ্যামলী পরিবহন তল্লাসি করে  ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসময় মাদক কারবারি পান্না বেগম (৩০) ও সুহেদা আক্তার (২৮) কে আটক করা হয়। আটককৃত পান্না বেগম নবাবগঞ্জ জেলা সদরের বাবুরাইল গ্রামের বেলাল হোসেনের স্ত্রী ও সুহেদা আক্তার একই গ্রামের আহসান হাবিবের স্ত্রী।
গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান,  উদ্ধারকৃত ৫০ বোতল ফেনসিডিলের মূল্য ৩৫ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

গোবিন্দগঞ্জে ৫০ ফেনসিডিলসহ ২ নারী আটক

প্রকাশের সময়: ০৬:৪৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১