বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বদলী আদেশের পরেও ওসি’র স্বপদে বহাল থাকায় উদ্বেগ

গাইবান্ধার শহরের জুতা ব্যবসায়ী হাসান আলী হত্যার ইস্যু নিয়ে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজার রহমানকে অপসারণের জন্য নানা আন্দোলন করে আসছিলেন হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ। অবশেষে ওসি মাহফুজার রহমানকে বদলীর আদেশ দেয়া হয়। এমন আদেশের ১৫ দিন পরেও ওই ওসি স্বপদে বহাল থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করছেন মঞ্চটির নেতৃবৃন্দ।

শুক্রবার (২৫ জুন) দুপুরে হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ, গাইবান্ধার এক সভা সিপিবি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

মঞ্চের ভারপ্রাপ্ত সমন্বয়ক মিহির ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা, গণফোরাম জেলা সভাপতি ময়নুল ইসলাম রাজা, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি প্রণব চৌধুরি খোকন, জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, কৃষক শ্রমিক জনতালীগের জেলা সভাপতি মোস্তফা মনিরুজ্জামান, বাসদ (মার্কসবাদী) জেলা নেতা কাজী আবু রাহেন শফি উল্যাহ খোকন প্রমুখ।

সদর থানার ওসি’র বদলী আদেশের ১৫দিন পরেও স্বপদে বহাল থাকায় নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, অবিলম্বে দায়ি পুলিশের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করতে হবে। সেই সঙ্গে হাসান হত্যা মামলার এজাহারভূক্ত অপর আসামিদের অবিলম্বে গ্রেফতার ও হাসান হত্যা মামলাকে চাঞ্চল্যকর মামলা হিসেবে অন্তর্ভূক্ত করার দাবি জানান।

প্রকাশের সময়: ০৫:১৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১