আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে নৌকার মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফরুজা বারি। আর এই নৌকার বিপক্ষে স্বতন্ত্র হয়ে মানোনয়নপত্র জমা দেন তারই মেয়ে আব্দুল্লাহ নাহিদ নিগার। সেটি বাছাইয়ে এই মেয়ের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এসম ঘোষণা করেন রিটানিং অফিসার ও জেলা প্রশাসক কাজি নাহিত রসুল।
জানা যায়, বিধি মোতাবেক মনোনয়নপত্রে দ্রুটি পরিলক্ষিত হওয়ায় নৌকার প্রার্থী আফরুজা বারির মেয়ে আব্দুল্লাহ নাহিদ নিগারের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া আরও ৩ জনের বাতিল ও ৫ জনের স্থগিত করা হয়। আর বৈধ ঘোষণা করা হয়েছে ৭ জনের। এর আগে ১৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর।
প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি । এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৪৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৩ হাজার ৯৫১, নারী ১ লাখ ৯৯ হাজার ৯২ ও হিজড়া ভোটার রয়েছে ১ জন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















