সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কোন যেন ফ্যাসিবাদ পূর্ণবাসিত না হয়: উপদেষ্টা আসিফ মাহমুদ  

মো. রফিকুল ইসলাম: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচন অবশ্যই হবে, জনপ্রতিনিধিরা সরকারে যাবে। যে সুযোগ বাংলাদেশের মানুষের জন্য সৃষ্টি হয়েছে সে সুযোগকে বাস্তবায়ন করতে সকলকে এক যোগে কাজ করতে হবে। কমিশন সংস্কার কার্যক্রম হাত দিয়েছেন। সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে তাড়াহুড়া করছেন। তাড়াহুড়ার প্রয়োজন নেই, সংস্কার শেষ হলেই নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদেরকে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। যাতে কোনো ফ্যাসিবাদী যেন কোনো পরাশক্তির সহযোগিতায় আবার যেন পূর্ণবাসিত না হয় সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। সেই সাথে জুলাই-আগস্ট গণঅভ্যুল্থানে নিহত ও আহতদের ওপর যারা হামলা করেছে বাংলার জমিনে তাদের বিচার নিশ্চিত করা হবে। যেন পরবর্তী সময়ে কোনো ফ্যাসিবাদ মাথা চাঁড়া দিয়ে আর উঠতে না পারে।

মঙ্গলবার বিকালে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট গ্রোয়ার্স মার্কেট মাঠে দিনাজপুরবাসীর ব্যানারে গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা। তিনি আরও বলেন, ইতিপূর্বে দেখেছি উত্তরাঞ্চলের মানুষ আশানুরুপ উন্নয়ন পায়নি। শুধু নির্দিষ্ট এলাকাকে কেন্দ্র করে উন্নয়ন করা হয়েছে। আমি নিশ্চিত করতে চাই এলাকা ভিত্তিক বৈষম্য দূর করে উত্তরাঞ্চলের দুই বিভাগের উন্নয়নে গুরুত্বারোপ ও বরাদ্দ বৃদ্ধি করা হবে। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যদি অতীতের মত পরিণতি না চান তাহলে আল্লাহর ওয়াস্তে চাঁদাবাজি, দখল দারিত্ব ও দুঃশাসন থেকে সরে আসেন। তাহলেই জনগণ আপনাদেরকে স্বাগত জানাবে।

জাতীয় নাগরিক কমিটির সদস্য ডা. আব্দুল আহাদের সভাপতিত্বে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইসমাইল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সাইদ মুস্তাফিজ, উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম চৌধুরী বিএসসি, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাও. আনিছুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ও বিভাগীয় প্রতিনিধি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেষ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর সরকারি কলেজসহ জেলার ১৩ উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি বক্তব্য রাখেন।

এর পূর্বে দুপুরে খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ, উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন উপদেষ্টা।

এসময় উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান, দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার নাজমুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশিক আহমেদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক ড়লের নেতৃবৃন্দসহ স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে, খানসামা উপজেলায় লাইব্রেরী তৈরিতে ৫০লাখ টাকাসহ উপজেলার উন্নয়ন কার্যক্রমের জন্য আরো ৫০ লাখ বিশেষ বরাদ্দ ঘোষণা করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

প্রকাশের সময়: ১০:০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪