শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় বিশ্ব পরিবেশ দিবস পালন

‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ এ প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের খানসামা উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনাসভা ও বৃক্ষরোপণ করা হয়।

বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার সভাপতিত্ব করেন। এসময় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, এনজিও প্রতিনিধিসহ সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

খানসামায় বিশ্ব পরিবেশ দিবস পালন

প্রকাশের সময়: ০১:২০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫