গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাজারপাড়া মহাবিদ্যালয়ের প্রদর্শক (জীববিজ্ঞান) মো. হুমায়ুন কবিরকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার দুপুরে কলেজটির আয়োজনে প্রতিষ্ঠানের হলরুমে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আব্দুল কাদের মিয়া।
বক্তব্য দেন কলেজ গভর্নিং বডির সভাপতি মো. আব্দুস সাত্তার, অভিভাবক সদস্য রওশুনুল হক মণ্ডল, কলেজের সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু, মো. আব্দুল হাই মিয়া, মো. এমদাদুল হক, মো. খলিলুর রহমান, মো. রেজাউল আলম, ফারুকুল ইসলাম, প্রভাষক নিভা আক্তার বানু ও বিদায়ী প্রদর্শক হুমায়ুন কবির প্রমূখ।
বক্তারা বলেন, একজন নিবেদিতপ্রাণ শিক্ষক শুধু পাঠদানই করেন না, বরং প্রতিষ্ঠানকে নৈতিকতা, আদর্শ ও মূল্যবোধে সমৃদ্ধ করেন। হুমায়ুন কবির তার পুরো কর্মমেয়াদে নিষ্ঠা, দায়িত্ববোধ ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেলেন। শিক্ষার্থীদের জীবনে তার শ্রম, আন্তরিকতা ও মানবিক আচরণ দীর্ঘদিন ইতিবাচক প্রভাব বিস্তার করবে।
তারা আরও বলেন, তার বিদায় প্রতিষ্ঠানটির জন্য এক ধরনের শূন্যতা তৈরি করবে। তবুও শিক্ষার প্রতি তার দায়বদ্ধতা, কর্মস্পৃহা ও মননশীল পথচলা ভবিষ্যতের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
পরে তাকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষে সবার সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















