বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে বীমা কর্মীকে দলবেঁধে ধর্ষণ মামলায় গ্রেফতার ১

দিনাজপুরের চিরিরবন্দরে বীমা কর্মীকে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করে আদালতে সোপর্দ করেছে। এ ধষর্ণের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, উপজেলার রাণীরবন্দরস্থ ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানীর জনৈক মহিলাকর্মীকে বীমা পলিসি করার কথা বলে গত ২৮ জানুয়ারি বুধবার বাড়িতে নিয়ে যাওয়ার সময় রাস্তার ধারে ভুট্টা ক্ষেতে জোরপুর্বক নিয়ে ৭জন মিলে গণধর্ষণ করে। শুধু তাই নয়-বিশ্বনাথ রায় নামে একজন ওই ধর্ষণের ঘটনা মুঠোফোনে ভিডিও ধারণ করে রেখে ভিকটিমের নিকট টাকা দাবি করে। এ ঘটনায় ভূক্তভোগী মহিলা বাদী হয়ে গত ৩০ জানুয়ারি শুক্রবার রাতে ৭জনকে আসামী করে চিরিরবন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন। এ গণধর্ষণ ঘটনায় পুলিশ উপজেলার নশরতপুর ইউনয়নের দক্ষিণ নশরতপুর গ্রামের ফকিরপাড়ার সোহরাব আলীর ছেলে আতিকুল ইসলাম (২৪) কে আটক করেছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মো. আহসান হাবিব বলেন, ওই গণধর্ষণের ঘটনায় ৯(৩) নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ তৎসহ ৮(১)/৮(২)/৮(৭) পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ এ ইচ্ছার বিরুদ্ধে জোরপুর্বক গণধর্ষণ, ধর্ষণের ভিডিও ধারণ করে অর্থ আদায়ের চেষ্টা ও সহায়তা করার অপরাধে থানায় ভিকটিম একটি মামলা দায়ের করলে দ্রুত মামলাটি রুজু করে আসামীদের আটকের অভিযান পরিচালনা করা হয়। এক পর্যায়ে গত ৩১ জানুয়ারি শনিবার রাতে অভিযান চালিয়ে আতিকুল ইসলাম (২৪) কে আটক করে আদালতে সোপর্দ করা হয়। অন্যান্য অপরাধীদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

প্রকাশের সময়: ০৫:৫৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬