বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১, আহত ২

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় শেগো বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী সিহাব মিয়া (১৩) ও শৌরভ মিয়া (১৫) আহত হয়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কের তরফ বাজিত মাদার কেয়ার প্রি-ক্যাডেট স্কুল সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শেগো বেগম জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামের মৃত্যু দিলু মিয়ার স্ত্রী। আহত সিহাব মিয়া ও শৌরভ মিয়া একই ইউনিয়নের হামিন্দপুর গ্রামের রানা মিয়ার ছেল।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে সাদুল্লাপুর থেকে  সিহাব মিয়া ও শৌরভ মিয়া মোটরসাইকেলযোগে হামিন্দপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মাদার কেয়ার প্রি-ক্যাডেট স্কুল সংলগ্ন পৌঁছায়। এসময় শেগো বেগম হঠাৎ রাস্তা পার হতেই মোটরসাইকেলর সাথে ধাক্কায় গুরুতর আহত হন। একইসঙ্গে সিহাব ও শৌরভও আহত হয়। তখন তাদের উদ্ধার করে রংপুরে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে শেগো বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিমের অফিসিয়াল মোবাইলফোনে কল দেওয়া হয় কিন্তু ফোনটি ধরেননি তিনি।

প্রকাশের সময়: ০৪:১৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬