সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাঘাটায় ধানখেতে নিয়ে মাদরাসা ছাত্রীকে ধর্ষণ 

গাইবান্ধার সাঘাটা উপজেলার একটি ধানখেতে নিয়ে এক মাদরাসা ছাত্রীকে জোরপুর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে।  এ ঘটনায় আব্দুল মাজেদ মিয়া (২২) নামের এক যুবককে আসামি করে থানায় মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে মামলা দায়েরর বিষয়টি নিশ্চিত করেছে সাঘাটা থানা পুলিশ।

ধর্ষক আব্দুল মাজেদ মিয়া সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের গজারিয়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে এবং ধর্ষণের শিকার ছাত্রীটি একই ইউনিয়নের বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত আব্দুল মাজেদ মিয়া দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে প্রেমসহ বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে আসেন। এতে মেয়েটি রাজি না হওয়ায় মাজেদ মিয়া তার উপর ক্ষিপ্ত হয়ে ক্ষতি করার জন্য বিভিন্ন সুযোগ খুঁজতে থাকেন। এরই ধারাবাহীকতায় সম্প্রতি মেয়েটি কামালেরপাড়া ইউনিয়নের চাকুলী গ্রামের মামার বাড়িতে বেড়াতে যায়। সেখানে থাকাবস্থায় গত ২৮ নভেম্বর রাত ৯ টার দিকে ছাত্রীটি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহিরে থাকা বাথরুমে যাওয়া মাত্রই পূর্ব থেকে ওঁৎপেতে থাকা যুবক আব্দুল মাজেদ মিয়া মেয়েটির মুখ চেপে ধরে বাড়ির পাশের ধানখেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এঘটনায় গত ২৮ নভেম্বর ছাত্রীর পিতা বাদী হয়ে সাঘাটা থানায় আব্দুল মাজেদ মিয়াকে আসামি করে মামলা দায়ের করেন।

এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, মামলা রুজু করার পর থেকে আসামি মাজেদ মিয়া আত্নগোপনে আছেন। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

প্রকাশের সময়: ০৫:৩৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫