বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দৃষ্টিপ্রতিবন্ধীদের সাথে ত্রাণমন্ত্রীর মতবিনিময় সভা

আরডিআরএস পুনর্বাসন কেন্দ্রের দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের সাথে প্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় লালমনিরহাট আরডিআরএস পুনর্বাসন কেন্দ্রে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম, আরডিআরএস বাংলাদেশ -এর নির্বাহী পরিচালক ড. ইমরুল কায়েস মনিরুজ্জামান, হেড অব এমইএল মো: মামুনুর রশীদ, টিম লিডার কে এম রাশেদুল আরেফিন, প্রজেক্ট কো-অর্ডিনেটর মো: মতিউর রহমান, প্রজেক্ট কো-অর্ডিনেটর ফরাজদুক ভূঞা, ফিল্ড কো-অর্ডিনেটর ভানু রানী, প্রজেক্ট অফিসার (স্বাস্থ্য) জেসমিন আক্তার, অ্যাডমিন অফিসার প্রদীপ কুমার রায়, সঞ্চালনা করেন প্রজেক্ট অফিসার মো: আরিফুজ্জামান আরিফ।

মতবিনিময় সভার অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন,প্রতিবন্ধী শিশুদের প্রতি সবার ধ্যান-ধারনার পরিবর্তন হওয়া জরুরি। বেশিরভাগ মানুষ এইসব বিশেষ চাহিদার শিশুকে অবজ্ঞার দৃষ্টিতে দেখে। কিন্তু এই শিশুদের প্রতি সবার দৃষ্টিভঙ্গি ইতিবাচক হলে আমাদের সমাজের জন্যই ভালো হবে। তাদেরকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা সমাজের মূল স্রোতধারায় মিশে যেতে পারে। কখনোই তাদের নিয়ে বিরূপ মন্তব্য, হাসি-তামাশা বা মজা করা যাবে না। তারা যাতে সহজেই পড়ালেখা করে নিজেকে প্রতিষ্ঠিত করে সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করতে পারে, সে ব্যাপারে সবাইকেই চেষ্টা করতে হবে। আমাদের একটু ভালো আচরণ ও সহযোগিতা তাদের জীবনটাকে সহজ করে দিতে পারবে। স্কুল, কলেজ, অফিস সর্বত্র তারা যেন নির্বিঘ্নে তাদের কাজকর্ম করতে পারে, সেই ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে।

জনপ্রিয়

দৃষ্টিপ্রতিবন্ধীদের সাথে ত্রাণমন্ত্রীর মতবিনিময় সভা

প্রকাশের সময়: ০৯:২৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬