শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্বাসকষ্ট নিয়ে সিসিইউতে খালেদা : চলছে পরীক্ষা-নিরীক্ষা

 করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পরামর্শে চলছে তার নানা পরীক্ষা-নিরীক্ষা ।
সোমবার (৩ মে) হঠাৎ তার শ্বাসকষ্ট হলে বিকেল ৪টার দিকে তাকে হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।
সোমবার রাত ৮টার দিকে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সাংবাদিকদের জানান চিকিৎসকরা। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল টিমের সদস্য চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন ‘খালেদা জিয়া স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন’।
অধ্যাপক জাহিদ বলেন, ‘করোনারি কেয়ার ইউনিটে উনি আছেন। এই ইউনিটে যখন রোগী থাকে তখন তো স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসই নেয়।
খালেদা জিয়া কেমন আছেন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘দেখেন আমি এখানে আসার জাস্ট কয়েক মিনিট আগে উনার সঙ্গে দেখা করে আসছি, আমি উনার সঙ্গে কথা বলে এসেছি। উনি কেমন আছেন খোঁজ নিয়েছি।’ সকালের দিকে শ্বাসকষ্ট অনুভব করলে চিকিৎসকরা বিকেল ৪টায় খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করে।
অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘সোমবার ভোরে উনি একটু শ্বাসকষ্ট অনুভব করেন। এরপর পরীক্ষা-নিরীক্ষা করার পর চিকিৎসকদের সম্মিলিত সিদ্ধান্তে ম্যাডাম করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন।
তিনি আরও বলেন, ‘আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে অনুরোধ করব যে, উনার রোগমুক্তির জন্য আপনারা মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন।
কী কারণে শ্বাসকষ্ট হলো- প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আপনাদের বুঝতে হবে, মানুষের যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে শ্বাসকষ্ট হতে পারে। উনার পরীক্ষা-নিরীক্ষা চলছে। সেই পরীক্ষা-নিরীক্ষা করার সঙ্গে সঙ্গে দেশ-বিদেশে কনসালট্যান্টদের সঙ্গে আলাপ-আলোচনা করে পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। বিস্তারিত পরবর্তীতে জানা যাবে।
এভারকেয়ার হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন আছেন। গত ২৭ এপ্রিল গুলশানের ওই হাসপাতালে ভর্তির পরদিনই তার জন্য ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ ধরার পর গত ১১ এপ্রিল থেকে গুলশানের বাসা ফিরোজায় থেকে ব্যক্তিগত চিকিৎসক টিমের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন খালেদা জিয়া। চিকিৎসার ১৪ দিন পর পরীক্ষা করা হলে ফের করোনা ‘পজেটিভ’ আসে।
এরপর স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৭ এপ্রিল রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। চেস্টের সিটিস্ক্যান ও কিছু পরীক্ষার পর সেই রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
জনপ্রিয়

এসএসসিতে দিনাজপুর বোর্ড সেরা সুন্দরগঞ্জের রেজওয়ানকে সংবর্ধনা

শ্বাসকষ্ট নিয়ে সিসিইউতে খালেদা : চলছে পরীক্ষা-নিরীক্ষা

প্রকাশের সময়: ১০:৪৩:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১