মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হিলিতে ৭ সেমাই কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা 

দিনাজপুরের হিলির ৭ সেমাই কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম।
মঙ্গলবার (৪ মে) বিকেলে উপজেলার ডাঙ্গাপাড়া বাজারে অস্বাস্থ্যকর সেমাই কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচানা করে জরিমানা করেন তিনি।
উপজেলার ১ নং খট্রা মাধবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান বলেন, ডাঙ্গাপাড়া বাজারে কয়েকটি সেমাই কারখানায় দীর্ঘদিন যাবত অস্বাস্থ্যকর পরিবেশ সেমাই তৈরি করে আসছে। এরা কোন স্বাস্থ্যবিধি মেনে চলে না। এই সব সেমাই তারা বাজার জাত করে আসছে। আজ উপজেলা নির্বাহী অফিসার কারখানাগুলোতে অভিযান শুরু করেন এবং লক্ষাধিক টাকা জরিমানা করেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম জানান, উপজেলার ডাঙ্গাপাড়াবসহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে অনুমোদনহীন সেমাই উৎপাদনের দায়ে ৭ সেমাই কারখানার মালিকদের ১ লক্ষ ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। জনস্বাস্থ্য রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশের সময়: ০৬:২২:১০ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১