বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ইয়াবা ও ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার গ্রামীণ শহর রাণীরবন্দরে পুলিশ অভিযান চালিয়ে ১২৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭ পিস ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে।

এ ঘটনাটি মঙ্গলবার রাত আনুমানিক ৮টায় ঘটেছে। ধৃত মাদক ব্যবসায়ীরা হলেন খানসামা উপজেলার পাকেরহাট ছাতিয়ানগড় গ্রামের মো. সাঈমউদ্দিনে ছেলে রায়হান রিহাত (২৬) এবং চিরিরবন্দর উপজেলার নশরতপুর গ্রামের বালাপাড়ার মো. জহুরুল ইসলামের ছেলে ইউসুফ আলী (১৮)।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জানান, ধৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে ১২৯ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৭ পিচ ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করা হয়।

প্রকাশের সময়: ০৬:৩৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১