বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগ সভাপতির ইন্তেকাল

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, প্রবীণ ও বর্ষিয়ান রাজনীতিবিদ আয়ুবর রহমান শাহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মঙ্গলবার দুপুর আনুমানিক ২টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি স্বাধীনতার পর হতে অদ্যাবধি পর্যন্ত চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে অধিষ্ঠিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৮৫ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্নীয়-স্বজনসহ গুণগ্রাহী রেখে যান। মরহুমের নামাযে জানাযা আগামীকাল ২৩ জুন বুধবার সকাল সাড়ে ১১টায় চিরিরবন্দর কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত হবে। এর পূর্বে তাঁর মরদেহ সকাল ৯টায় দলীয় কার্যালয়ে এবং সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে দলীয় ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনরে জন্য কফিন রাখা হবে।

তাঁর মৃত্যুতে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি ও চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

প্রকাশের সময়: ০৬:৩১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১