গাইবান্ধার পলাশবাড়ীতে নানার বাড়ীতে বেড়াতে এসে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ মিয়া (১১) নদীর পানিতে ডুবে মৃত্যু।
বুধবার (২৩ জুন) বিকেলে উপজেলা কিশোরগাড়ী ইউপির হাসানখোড় এলাকায় এ ঘটনা ঘটে ।
স্থানীয় সুত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের দইহারা গ্রামের আজমল হোসেনের ছেলে আব্দুল্লাহ কয়েকদিন আগে পলাশবাড়ী কিশোরগাড়ী ইউপির হাসানখোড় গ্রামের নানা আব্দুর রহিমের বাড়ীতে বেড়াতে আসে। ঘটনার দিন বুধবার দুপুরে অন্যান্য সঙ্গীদের সাথে পার্শ্ববর্তী করতোয়া নদীতে গোসল করতে যায়। ভরাট নদীতে অজ্ঞাত গর্তে পড়ে গিয়ে সাঁতার না জানায় সে নিখোঁজ হয়। এসময় স্থানীয়রা ডুবন্ত আব্দুল্লাহ’র মরদেহ উদ্ধার করে। পরে তার দাফন সম্পন্ন করতে গোবিন্দগঞ্জের গ্রামের বাড়ীতে নেয়া হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

















