তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা থেকে: জনকল্যাণে একজন মানুষ যদি তার সততা, সদিচ্ছা ও সাহসিকতার যথাযথ ব্যবহার এবং প্রয়োগ করে সমাজ, দেশ ও জাতিকে কিছু উপহার দিতে চান তবে তা অনায়াসেই দিতে পারেন। পীরগঞ্জ-পলাশবাড়ীর সন্তান ও আমেরিকা প্রবাসী প্রকৌশলী আবু জাহিদ নিউ তার এক উজ্জ্বল উদাহরণ।
আবু জাহিদ নিউ ১৯৭১ সালের ১৪ মে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নে টুকনিপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আলহাজ্ব আবু তৈয়ব মো. সাদেক (আবু চেয়ারম্যান) ও মাতা রহিমা বেগম। এছাড়া পলাশবাড়ী উপজেলার নুনিয়াগারি এলাকার বাসিন্দাও তিনি। তিনি একজন সৎ, সাধারণ গর্বিত পিতার সন্তান। পিতার প্রদর্শিত আদর্শ ও শিক্ষা-দীক্ষায় দীক্ষিত এবং অনুপ্রাণিত।
বিগত ১৯৮৬ সালে পলাশবাড়ী এস.এম হাইসস্কুল থেকে এসএসসি ও ১৯৮৮ সালে পলাশবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসিতে উত্তীর্ণ হয়ে নিজেকে তৈরি করার জন্য ১৯৯১ সালে শিক্ষাবৃত্তি নিয়ে আমেরিকায় যান। সেখানকার বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১৯৯৬ সালে স্নাতক ডিগ্রী ও ১৯৯৮ সালে কম্পিউটার সায়েন্সে বিভাগে মাষ্টার্স ডিগ্রী লাভ করেন। তিনি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে প্রথমে নিজ পরিবারকে প্রতিষ্ঠিত করেন। এরপর একজন সৎ ও সফল ব্যবসায়ী হিসেবে দেশে-বিদেশে সফলতা অর্জন করেন। বর্তমানে আমেরিকার একটি শহরে কয়েকযুগ ধরে ব্যবসা করে চলছেন।
প্রকৌশলী আবু জাহিদ নিউ একজন নির্ভীক সমাজসেবক। তিনি এ পর্যন্ত বহু সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান, অসহায় মানুষের বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, খাদ্য ও রাস্তাঘাট সংস্কার করছেন। আরও অনেক উদ্যোগের সাথে সম্পৃক্ত রেখেছেন নিজেকে। ব্যবসা-বাণিজ্য, শিল্প-কারখানার প্রসারিত করার বিভিন্ন কর্মসূচি গ্রহণ, দেশের ব্যবসা-বাণিজ্যকে বিদেশে আরও ব্যাপকতা ও বিভিন্ন খাতে বিনিয়োগের বিভিন্ন পন্থা এবং পরিকল্পনা গ্রহণ করে বাস্তবে রূপ দান করে চলছেন।
নিজের সুখ-স্বাচ্ছন্দ্য ও বিলাসিতাকে অবজ্ঞা করে জনসেবার মহৎ এক ব্রত এবং লক্ষ্য নিয়ে, সমাজ ও এলাকার কল্যাণার্থে নিজেকে উৎসর্গও করেছেন তিনি। ভদ্র, শিক্ষিত, জনপ্রিয় এই মানুষটির আচার-আচরণ, কথাবার্তায় তিন উপজেলার মানুষের দৃষ্টি ও হৃদয়কে জয় করেছেন।
এই এলাকার গুরুত্বপূর্ণ স্পর্শকাতর রংবাজ, মতলববাজ মহলের কাছে নত স্বীকার বা আপোস করেননি তিনি। কোন প্রকার ভয়ভীতি ও অনুরোধের প্রতি কর্ণপাত না করে নিজ জীবনকে বিপন্ন করে অত্যন্ত শান্ত মস্তিষ্কে সাহসিকতার সঙ্গে জনকল্যাণে কাজ করেই চলেছেন।
অত্যন্ত সততা, দক্ষতা ও সাহসিকতার সঙ্গে পরিবর্তন ও সংস্কার সাধন করে এই এলাকার জনগণের সেবার একটি বিভিন্ন বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করেছেন আবু জাহিদ নিউ। স্বার্থান্বেষী মহলের বিভিন্ন অসন্তোষ, নাখোশকে তিনি তোয়াক্কা না করে নিজের প্রণীত ও গৃহীত পরিকল্পনা ও কর্মসূচিকে বাস্তবায়নের কঠোর নিয়মনীতি, আইন-কানুনকে সংরক্ষণ ও অনুসরণ করে তিনি দ্রুত এগিয়ে যাচ্ছেন।
প্রকৌশলী আবু জাহিদ নিউ দাম্পত্য জীবনে স্ত্রী রীপা ও তিন কন্যা সন্তানকে নিয়ে বর্তমানে আমেরিকার টেক্সাস রাজ্যের রাজধানী ওসটিন শহরে বসবাস করছেন।
তিনি ২০১২ সালে নিজস্ব অর্থায়নে ‘নিউ লাইফ ফাউন্ডেশন’ নামে একটি অলাভজনক সামাজিক সংগঠন গড়ে তোলেন। সেই থেকে টুনকীপাড়াতে মসজিদ নির্মাণসহ সামাজিক, ধর্মীয় অনুষ্ঠান ও করোনা পরিস্থিতি মোকাবিলাসহ প্রাকৃতিক দুর্যোগে নিজেকে পলাশবাড়ী, সাদুল্লাপুর, ও পীরগঞ্জ উপজেলার মানুষের মাঝে উৎসর্গ করেন ও ধীরে ধীরে তিন উপজেলার সর্বস্তরের মানুষের কাছে হয়ে ওঠেন দেবদূত ও আকাশচুম্বি ভালোবাসার মানুষ।
এলাকার যুব সমাজের কর্মসংস্থানের জন্য ১০০ বিঘা জমিতে মৎস্য খামার ও হাঁসের খামার করেছেন। স্থানীয় চেচরী বিলে মাছের পোনা ছেড়েছিলেন। যাতে করে বিনামূল্যে মানুষ মানুষ খেতে পারে। ইতোমধ্যে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে জনপ্রিয় মুখ হিসাবে পরিচিতি লাভ করেছেন।
তিনি নিউ লাইফ ফাউন্ডেশনের সভাপতি নিযুক্ত হয়ে সংগঠনটির সকল কার্যক্রম মানুষের কাছে প্রশংসনীয় হয়ে ওঠেন। তার ওয়াদা অনুযায়ী তিন উপজেলার জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসার জন্য একটি মেডিকেল স্থাপন করবেন। মানুষের সেবা আরও ত্বরান্বিত করতে গত একাদশ জাতীয় নির্বাচনে এমপি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করছিলেন। এই নির্বাচনে হেরে গেলেও জনস্বার্থে এখনো মাঠেই রয়েছেন।
এছাড়াও তিনি পলাশবাড়ী, সাদুল্লাপুর ও পীরগঞ্জ উপজেলাসহ তিন উপজেলার মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহন করেছেন। এলাকার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে জন্য কাজ করে যাচ্ছেন তিনি।
বৈশ্বিক মহামারি কোভিট-১৯ এর প্রভাবে ওই তিন উপজেলার শ্রমজীবি খেটে খাওয়া মানুষেরা যখন অসহায় হয়ে পড়ে, ঠিক তখনি এই মানবতার পরিচয় দিয়েছেন সাধারণ মানুষের পাশে এসে সাহায়্যের হাত বাড়িয়ে। কর্মহীন মানুষগলোকে সহযোগিতা আবার কখনো বেকার যুবকদের কর্মসংস্থান থেকে শুরু করে ব্যাপক উন্নয়নমূলক কাজের সাড়া জাগিয়েছেন আবু জাহিদ নিউ।
নিউ লাইফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আমেরিকান প্রবাসী প্রকৌশলী আবু জাহিদ নিউ এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগে তিনি সংবাদকর্মী তোফায়েল হোসেন জাকিরকে বলেন, অর্থনৈতিকভাবে অন্য সকল জেলা শহরের চেয়ে শক্তিশালী এবং স্বাবলম্বিভাবে পলাশবাড়ী-সাদুল্লাপুর ও পীরগঞ্জ উপজেলাকে প্রতিষ্ঠিত করাই আমার লক্ষ্য ও উদ্দেশ্য।
প্রকৌশলী আবু জাহিদ নিউ বলেন, আমি থাকিনা কেন দূরে, তবুও নিজ এলাকার জন্য জন্য নিরলসভাবে কাজ করে যাব। এই উপজেলাগুলোতে আমার প্রতিশ্রুতি ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ করবোই।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট 









