সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় পতাকা বিক্রি করে জীবিকা নির্বাহ সানোয়ারের

গোপালগঞ্জের মকসেদপুরের সানোয়ার হোসেন দিনাজপুরের হিলিতে বিজয়ের মাসে বাংলাদেশের মানচিত্র লাল-সবুজ পতাকা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। প্রতিদিন ২ থেকে ৩ হাজার টাকার পতাকা বিক্রি করছেন তিনি। আর এ থেকে তার দৈনিক আয় হচ্ছে ৮০০ থেকে ১০০০ টাকা।

সোমবার (১৪ডিসেম্বর) হিলির বিভিন্ন সড়কের অলিগলিতে কাঁধে ব্যাগ আর লাঠিতে পতাকা ঝুলিয়ে বিক্রি করতে দেখা যায় এই পতাকা ব্যবসয়ী সানোয়ার হোসেনকে। বড় আকারের লাল-সবুজ পতাকা ১৫০ টাকা, মাঝারি ১০০ টাকা, ছোট আকারের ২০ থেকে ৩০ টাকা, মাথার ফিতা ১৫ টাকা, রবার ফিতা ২০ টাকা, লাঠি পতাকা ১০ টাকা আর চরকি পতাকা ১২ টাকা দরে বিক্রি করছেন তিনি।

গত ৪দিন আগে এই ব্যবসার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়েছেন সানোয়ার। প্রথমে জয়পুরহাট জেলা থেকে শুরু করেছেন পতাকা বিক্রি। এরপর ১৬ ডিসেম্বর পর্যন্ত উত্তর বঙ্গের প্রতিটি জেলা-উপজেলায় বিক্রি করবেন তার এই পতাকাগুলো।

হিলি সিপি মোড়ে পানের দোকাদার মিঠু মিয়াকে লাল-সবুজ পতাকা কিনতে দেখা যায়, তিনি জাগো২৪.নেট-কে বলেন, বিজয়ের মাস, তাই পতাকা কিনছি। দোকানে পতাকা টাঙাবো। এই মাসে দেশ স্বাধীন হয়েছে।

পতাকা ব্যবসায়ী সানোয়ার হোসেন জাগো২৪.নেট-কে বলেন, প্রায় ১০ বছর যাবৎ আমি এই ব্যবসা করে আসছি। সংসারে আমার তিন ছেলে এক মেয়ে আছেন। প্রতি বছর আমি হিলিসহ উত্তর বঙ্গে বিজয়ের মাসে পতাকা বিক্রি করতে আসি। প্রতিদিন যা বিক্রি হয় তা থেকে ৮০০ থেকে হাজার টাকা লাভ হয়।

তিনি আরও বলেন, দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে বাংলার বীর সন্তানরা আমাদের একটা স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন। উপহার দিয়েছেন লাল-সবুজ পতাকা। তাদের দেওয়া লাল-সবুজ পতাকা বুকে ধারণ করে রেখেছি এবং বিজয়ের মাসে মানুষের নিকট বিজয়ের বার্তা পৌঁছে দিচ্ছি।

প্রকাশের সময়: ০৫:৪৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০