বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খানসামা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হল ইসিজি ও আল্ট্রাসনোগ্রাম মেশিন

দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেলায় কয়েকবারের শ্রেষ্ঠ হলেও দীর্ঘ দেড় বছর অকেজো হয়ে থাকার পর অবশেষে চালু হল ইসিজি মেশিন ও আল্ট্রাসনোগ্রাম মেশিন। দীর্ঘ দেড় বছর অকেজো হয়ে থাকায় নতুন মেশিন পাওয়ায় জরুরী ও বর্হিবিভাগে আগত সেবাগ্রহীতা রোগীদের জন্য পুরাতন ভবনের নিচতলায় ইসিজি সেবা ও লেবার ওয়ার্ডে শুধু গর্ভবতী মা’দের জন্য আল্ট্রাসনোগ্রাম মেশিন চালু করা হয়েছে। এখানে নরমাল ডেলিভারির সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালে এই ইসিজি ও গর্ভবতী মা’দের জন্য আল্ট্রাসনোগ্রাম সেবা চালু না থাকায় দীর্ঘদিন রোগীরা হাসপাতালের বাইরে এই সেবা নিতে দালালদের খপ্পড়ে পড়তে হতো।

খানসামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান জাগো২৪.নেট-কে জানান, তিনি যোগদানের পরই ইসিজি ও আল্ট্রাসনোগ্রাম মেশিনের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে কর্তৃপক্ষ ডিজিটাল ইসিজি ও আল্ট্রাসনোগ্রাম মেশিন বরাদ্দ করেন।

তিনি আরো জানান, সীমিত পরিসরে মেশিনগুলো চালু করা হয়েছে। জনবল ও বরাদ্দ সংকট কমলে এ সেবাগুলো আরো ব্যাপক পরিসরে দেয়া হবে।

প্রকাশের সময়: ০৫:১৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১