‘বাঁশঝাড়ের কারণে বিপাকে এলাকার মানুষ’ শিরোনামে বিভিন্ন নিউজ পোর্টাল ও প্রিন্ট পত্রিকায় এ সংবাদ প্রকাশের পর অবশেষে সেই বাঁশঝাড়ের বাঁশ কাটা হয়েছে। এর ফলে ভুক্তভোগিদের মনে স্বস্তি ফিরে এসেছে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের আব্দুর কাদের মিয়ার ঝুঁকিপুর্ণ এই বাঁশঝাড়ের কিছু সংখ্যাক বাঁশ উভয় সম্মতিতে কাটা হয়েছে।
এসময় ইউপি সদস্য শাহাদাৎ হোসেন, পল্লী বিদ্যুত ঠিকাদার রায়হানুল মন্ডল, মধ্যেনিজপাড়া সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঝহারুল মিয়া, মধ্যেপাড়া সেচ্ছাসেবী দলের আজাদুল ইসলাম, রুবেল প্রমানিক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মধ্যপাড়া গ্রামের আব্দুর কাদের মিয়ার বাঁশঝাড় রাস্তার ওপর হেলে পরায় চলাচল ও পণ্য পরিবহনের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছিল। কাঁচা রাস্তার ধারে হেলে পরা বাঁশঝাড়টির নতুন বাঁশ গজাচ্ছে, যা ধীরে ধীরে রাস্তার ওপর হেলে পরায় পরিস্থিতি আরও খারাপ হয়ে আসছিল। এতে রাস্তার প্রস্থতা কমসহ এলাকার মানুষের চলাচলে বেশ সমস্যা হয়। এছাড়াও ওই বাঁশঝাড়ের নতুন-পুরাতন শতাধিক বাঁশ স্থানীয় মোখলেছ প্রামাণিকের ছেলে কাজল প্রামাণিকের ঘরের উপর এবং বিদ্যুতের তারের উপর হেলে পড়েছে। ফলে যেকোনও সময় দুর্ঘটনা ঘটনার আশঙ্কা করছিলেন এলাকাবাসী। এসব সমস্যা নিরসনে সেই বাঁশঝাড়ের কিছু সংখ্যাক বাঁশ উভয় সম্মতিতে কাটা হলো।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 












