শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েতে এমপি পাপুলের ৪ বছরের কারাদণ্ড

অর্থ ও মানবপাচারের মামলায় গ্রেপ্তার হয়ে কুয়েতের কারাগারে বন্দি লক্ষ্মীপুরের এমপি কাজী শহিদ ইসলাম পাপুলকে চার বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

কুয়েতের ফৌজদারি আদালতের বিচারক আবদুল্লাহ আল ওসমান বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন বলে মধ্যপ্রাচ্যের দেশটির সংবাদমাধ্যমগুলো খবর দিয়েছে।পাপুলের কাজে সহায়তা করায় কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা মাজেন আল জাররাহসহ দুই কর্মকর্তাকেও চার বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে পাপুলসহ দণ্ডিত তিনজনকে ১৯ লাখ কুয়েতি দিনার অর্থদণ্ড দেয়া হয়েছে।

গত ৬ জুন রাতে কুয়েতের মুশরিফ এলাকা থেকে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য পাপুলকে গ্রেপ্তার করা হয়। মারাফি কুয়েতিয়া কোম্পানির অন্যতম মালিক পাপুলের কুয়েতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি রয়েছে। পাঁচ বাংলাদেশির অভিযোগের ভিত্তিতে পাপুলের বিরুদ্ধে মানবপাচার, অর্থপাচার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীদের শোষণের অভিযোগ এনেছে কুয়েতি প্রসিকিউশন।

তাকে ১৭ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে কুয়েতের পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে কুয়েতের আদালত তাকে দেশটির কেন্দ্রীয় কারাগারে রাখার সিদ্ধান্ত দেয়। এছাড়া সেসময় পাপুলের মারাফি কুয়েতিয়া কোম্পানির অ্যাকাউন্টে পাঁচ মিলিয়ন কুয়েতি দিনার বা বাংলাদেশি টাকায় ১৩৭ কোটি ৮৮ লাখ ৮৩ টাকা জব্দ করা হয়েছিল।

এরপর গত বছরের ১৭ সেপ্টেম্বর পাপুলের বিচার শুরু করে কুয়েতের আদালত। শুনানির পর বিচারক ২০২১ সালের ২৮ জানুযারি রায়ের দিন রাখে। সে অনুযায়ী আজ ২৮ জানুয়ারি রায় দিল আদালত।

জনপ্রিয়

সাদুল্লাপুরে শিশুসহ দুই মরদেহ উদ্ধার

কুয়েতে এমপি পাপুলের ৪ বছরের কারাদণ্ড

প্রকাশের সময়: ০৯:০৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১