কনকনে শীত আর হিমেল বাতাসের পাশাপাশি গত কয়েকদিন ধরে সূর্যের দেখা নেই হিমালয়ের পাদদেশের পার্শ্ববর্তী দিনাজপুরের খানসামা উপজেলায়। ফলে শীতের প্রাদুর্ভাব বেড়েছে কয়েকগুণ। আর এই প্রাদুর্ভাবে উষ্ণতার কম্বল নিয়ে অসহায়-দুস্থ ও শীতার্তদের দুয়ারে দুয়ারে ছুটছেন খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজেদুল হক সাজু।
গতকাল (২৮ জানুয়ারি) বৃৃহস্পতিবার রাত ৮টা থেকে দেড়টা পর্যন্ত খামারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাজেদুল হক সাজু তাঁর ব্যক্তিগত উদ্যোগে নিজেই রিকশাভ্যানে করে কম্বল নিয়ে ডাঙ্গাপাড়া, ভান্ডারদহ ও গাড়পাড়া গ্রামে শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে প্রায় দেড় শতাধিক কম্বল বিতরণ করেন। শুধু তাই নয়, গত দুই সপ্তাহ ধরে তিনি একেক দিন এক একটি গ্রামে গিয়ে শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে তাদের গায়ে মুড়িয়ে দিচ্ছেন উষ্ণতার কম্বল। আবার নেতাকর্মীদের মাধ্যমেও শীতার্তদের বাড়ি বাড়ি কম্বল পৌছে দিচ্ছেন তিনি। আর এসব কম্বল পেয়ে খুশি শীতার্তরা। ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু বলেন, সরকারি ও দলীয়ভাবে কম্বল বিতরণের পর দিনদিন শীতের প্রাদুর্ভাব বাড়ছে। ফলে ইউনিয়নের নিম্ন আয়ের মানুষদের কথা চিন্তা করে নিজেই কম্বল ক্রয় করে নেতাকর্মীদের মাধ্যমে ও নিজেই বাড়ি বাড়ি গিয়ে একটি করে কম্বল তুলে দিতে পেরে আমাকেও অনেক ভাল লাগছে। ইউনিয়নের মানুষের দুঃখে কষ্টে সর্বদা পাশে থাকার চেষ্টা করছি এবং আগামীতেও থাকবো। তীব্র শীতের প্রাদুর্ভাবে শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য সকল বিত্তবানদের এগিয়ে আসার জন্য অনুরোধ করেন তিনি। ছবি আছে
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 












