বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে স্ত্রী হত্যা আসামির খড়ের পালায় অগ্নিসংযোগ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার স্ত্রী হত্যা মামলার আসামির পরিত্যাক্ত বাড়ীর  খড়ের পালায় কে বা কাহারা আগুন দিয়ে পুড়ে দিয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) সাদুল্লাপুর থানায় ওই সাধারণ ডায়েরি করেন ইউপি সদস্য ছাফের আলী খন্দকার।

পুলিশ ও এলাকাবাসী জানান, গত ২৮ আগস্ট দিবাগত রাতে সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের (বৈরাগীপাড়া)বৈদনাথ পালের ছেলের স্ত্রী ছবি রানী পালের (২৮) রহস্যজনক মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পিতা ডা. বুদ্ধিশ্বর পাল তার মেয়ে জামাইসহ ৫ জনকে আসামি করে পরের দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এরপর পরিবারের লোকজন পালিয়ে যায়। তারপর থেকে ওই বাড়িটি পরিত্যাক্ত অবস্থায় রয়েছে। ওই বাড়ির উঠানের একটি খড়ের গাদায় গত শুক্রবার সন্ধ্যায় কে বা কাহারা আগুন লাগিয়ে দেয়। টের পেয়ে আগুন ছড়িয়ে পড়ার আগেই প্রতিবেশিরা তা নিভিয়ে ফেলে। তবে মুহুর্তের মধ্যে খড়ের গাদাটি সর্ম্পূন্ন পুড়ে যায়।

প্রকাশের সময়: ০৯:০৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১