বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফুলছড়িতে করোনা ভ্যাকসিন প্রদানের উদ্বোধন

গাইবান্ধার ফুলছড়িতে আনুষ্ঠানিকভাবে করোনা ভ্যাকসিন প্রদানের উদ্বোধন করা হয়েছে। প্রথম পর্যায়ে উপজেলায় সম্মুখযোদ্ধাদের দুই হাজার ৫০০ জনকে করোনার ভ্যাকসিন প্রদান করা হবে।

স্বাস্থ্য বিভাগের আয়োজনে রোববার (৭ ফেব্রুয়ারি) ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রফিকুজ্জামানকে করোনা ভ্যাকসিন প্রদানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এর পরপরেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাসুদুর রহমান পারভেজ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মওলা সহ বিভিন্ন শ্রেণির পেশার ৫০ জন ব্যক্তি করোনার ভ্যাকসিন নেন।

ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রফিকুজ্জামান জানান, ফুলছড়ি উপজেলায় প্রথম পর্যায়ে দুই হাজার ৫০০টি করোনার ভ্যাকসিন পাওয়া গেছে। অনলাইনে নিবন্ধনের মাধ্যমে সম্মুখযোদ্ধারা প্রথম পর্যায়ে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন পাবেন। কর্মসূচির আওতায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ ১৫ ধরনের পেশাজীবীকে সরকারের পক্ষ থেকে সম্মুখযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এদের পাশাপাশি দেশের শ্রেষ্ঠ সন্তান সব মুক্তিযোদ্ধা এবং ৫৫ বছরের উর্ধে বয়োজ্যেষ্ঠ নাগরিকরা প্রথম ধাপের অগ্রাধিকার পাবেন। সুরক্ষা অ্যাপ নিবন্ধন করে সেখানে পাওয়া এসএমএস অনুযায়ী ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। তবে উপজেলাবাসীর সুবিধার্থে জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ভ্যাকসিনের বুথে গিয়েও রেজিস্ট্রেশন করার ব্যবস্থা রাখা হয়েছে।

ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন করোনার ভ্যাকসিন নেওয়ার অভিজ্ঞতা সম্পর্কে জাগো২৪.নেট-কে বলেন, ভ্যাকসিন নেওয়ার পর কোন প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করছি না। ভ্যাকসিন নিয়ে গুজব ছড়ানোর সুযোগ নেই। তিনি সবাইকে নির্ভয়ে ভ্যাকসিন নেওয়ার জন্য আহবান জানান।

প্রকাশের সময়: ০৬:০৭:১০ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১