সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে যুবকের মরদেহ উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মেহেরুল ইসলাম (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের হামিন্দপুর ঘাঘট নদী সংলগ্ন রাস্তার একটি গাছ থেকে মেহেরুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।নিহত মেহেরুল ওই ইউনিয়নের হামিন্দপুর (সাতআনা) গ্রামের আজল হকের ছেলে।

স্বজনরা জানায়, জীবিকার তাগিদে মেহেরুল ইসলাম ও তার বাবা-মাসহ ঢাকায় বসবাস করে আসছিলেন। এরই মধ্যে ১০ দিন আগে বাড়িতে বেড়াতে আসে মেহেরুল। একপর্যায়ে রোববার বিকেলের দিকে বাড়ি থেকে বের হলে ফিরে আসেনি। খোঁজাখুঁজির একপর্যায়ে সোমবার সকালে ওইস্থানের একটি গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ খবর পেয়ে মেহেরুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তবে এটি হত্যা নাকি আত্নহত্যা এ নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে।

সাদুল্লাপুর থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিব মিয়া মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুরুতহাল রিপোর্ট শেষে দুপুরের দিকে মেহেরুলের মরদেহ গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। মর্গের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।

জনপ্রিয়

প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে অপরহরণ, যুবক গ্রেফতার

সাদুল্লাপুরে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের সময়: ০১:২৫:১৯ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১