সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মায়ের নৌকার বিপক্ষে চমক দিতে চান মেয়ে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে নৌকার প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারি। এদিকে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করেছে তারই মেয়ে আব্দুল্লাহেল নাহিদ নিগার। এই মা ও মেয়ের ভোটযুদ্ধের প্রস্তুতিতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সুত্রে জানা যায়, এ আসনে আওয়ামী লীগের মিসেস আফরুজা বারি ও জাতীয় পার্টির বর্তমান এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। এর মধ্যে নৌকার প্রার্থী মিসেস আফরুজা বারির বড় মেয়ে আব্দুল্লাহেল নাহিদ নিগার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

স্থানীয়রা জানায়, এমপি পদে মা ও মেয়ে নির্বাচনে অংশ নেওয়ায় আত্নীয়-স্বজনসহ ভোটাররা পড়েছেন ঘুরপাকে। শেষ পর্যন্ত কাকে ভোট দেবেন এ নিয়ে বিব্রতকর বোধ করছেন তারা। সেই সঙ্গে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। মায়ের বিপক্ষে মেয়ে কেনো প্রতিদ্বন্দ্বি হলেন, সেটির সদুত্তর দিতে পারেনি কেউ। তবে জয়ের ব্যাপারে দুজনই আশাবাদী বলে জানান এই প্রার্থীরা।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা গেছে, তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করবেন ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি । এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৪৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৩ হাজার ৯৫১, নারী ১ লাখ ৯৯ হাজার ৯২ ও হিজড়া ভোটার রয়েছে ১ জন।

মায়ের নৌকার বিপক্ষে চমক দিতে চান মেয়ে

প্রকাশের সময়: ০৫:২১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩